WhatsApp, ফোন বা ইমেইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অনেক প্রশ্নের উত্তর নিচেই পাবেন।
সাপোর্ট বক্সের মাধ্যমে জানান। আমরা যেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি, তাই স্টুডেন্ট হিসেবে সাইন ইন করা প্রয়োজন।
প্রাইভেট কোর্সগুলোর ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস প্রদান করা হয় না। লাইভ ক্লাসের মাধ্যমেই শিক্ষার্থীদের পড়ানো হয়।
ক্লাসের জন্য প্রয়োজনীয় সকল ম্যাটেরিয়ালস PDF আকারে একাডেমি থেকেই প্রদান করা হবে।
না। আমাদের নিয়মিত ক্লাসের মান ও শিক্ষকের যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করা হয়; তাই আলাদা ডেমো ক্লাসের ব্যবস্থা নেই।
জি। পুরুষ বিভাগের শিক্ষার্থীদের পুরুষ শিক্ষক এবং মহিলা বিভাগের শিক্ষার্থীদের মহিলা শিক্ষিকা দ্বারা পড়ানো হয়।
জি। ইসলামি শালীনতা ও মাহরাম-নন মাহরামের বিধান যথাযথভাবে মেনে ক্লাস পরিচালনা করা হয়।
না। ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা বিভাগ রয়েছে। ছেলেদের কোর্স পুরুষ শিক্ষক এবং মেয়েদের সকল কোর্স মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। ফ্রি-মিক্সিংয়ের কোনো সুযোগ নেই।
ছোট বাচ্চাদের পড়ানোর জন্য আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন টিচার আছে। যারা শিশুদের বয়স ও মানসিকতা বিবেচনা করে পর্যাপ্ত সময়, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে নরম সুরে, সহজভাবে এবং প্রয়োজনে গল্পের মাধ্যমে ক্লাস নিয়ে থাকেন।
বয়স্ক শিক্ষার্থীদের শেখার গতি ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পর্যাপ্ত সময় ও মেহনত দিয়ে ধীরে ধীরে বিষয়গুলো বুঝিয়ে পড়ানো হয়। শেখার গতি ধীর হওয়ার কারণে তাদের কখনো তিরস্কার করা হয় না। বরং কোনো কারণে পড়ার আগ্রহ কমে গেলে ধৈর্যের সঙ্গে তাদের উৎসাহিত ও গাইড করা হয়।
অবশ্যই। যারা একদম শুরু থেকে কুরআন শিক্ষা শুরু করতে চান, তাদের জন্যও উপযুক্ত কোর্স রয়েছে। শিক্ষার্থীর বর্তমান অবস্থান অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন করতে সহযোগিতা করা হয়।
জি। তিলাওয়াতের ভুলত্রুটি সংশোধন, মাশক এবং প্রয়োজন অনুযায়ী তাজউইদ শেখানোর মাধ্যমে শিক্ষার্থীকে শুদ্ধ ও সাবলীল তিলাওয়াতের দিকে এগিয়ে নেওয়া হয়।
জি। শিশুদের জন্য নূরানি কায়েদা ও বেসিক কুরআন শিক্ষা থেকে শুরু করে ধাপে ধাপে কুরআন পড়ার উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা রয়েছে।
প্রাইভেট কোর্সে সাধারণত একজন শিক্ষার্থীর জন্য নির্ধারিত শিক্ষক/শিক্ষিকা থাকেন। ফলে শিক্ষার্থীর দুর্বলতা, প্রয়োজন ও শেখার গতির ওপর ভিত্তি করে ব্যক্তিগতভাবে গাইড করা সম্ভব হয়।
শিক্ষার্থীর প্রয়োজন, কোর্স, বয়স এবং উপলব্ধতার ভিত্তিতে উপযুক্ত শিক্ষক/শিক্ষিকা নির্ধারণ করা হয়। বিশেষ কোনো প্রয়োজন থাকলে একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
লাইভ অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ে Zoom/Google Meet-এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকা সরাসরি ক্লাসে যুক্ত হন।
একটি স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট সংযোগ থাকলেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব।
জি। শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকার পারস্পরিক সুবিধা এবং উপলব্ধ সময়ের ভিত্তিতে ক্লাসের সময় নির্ধারণ করা হয়।
জি। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে। বিভিন্ন দেশের সময়ের পার্থক্য বিবেচনা করে উপযুক্ত ক্লাস স্লট নির্ধারণে সহযোগিতা করা হয়।
জি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সময়ের পার্থক্য, বয়স, কোর্স ও প্রয়োজন অনুযায়ী ক্লাসের সময় নির্ধারণে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।
হিফজুল কুরআন কোর্সে নিয়মিত নতুন সবক, পূর্বের পড়া শুনানো এবং মুরাজাআহ-এর মাধ্যমে ধারাবাহিকভাবে হিফজ সম্পন্ন করার দিকে শিক্ষার্থীকে এগিয়ে নেওয়া হয়।
নিয়মিত ক্লাসে শিক্ষার্থীর পড়া, ভুলত্রুটি, শেখার গতি ও দুর্বলতার জায়গাগুলো পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজন অনুযায়ী শিক্ষাদানের পদ্ধতি ও পরবর্তী ক্লাসের পরিকল্পনাও সমন্বয় করা হয়।
না। প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি এক নয়। তাই শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী ধৈর্যের সঙ্গে পড়ানো হয় এবং প্রয়োজন হলে একই বিষয় বারবার বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘ সময়ের জন্য ইচ্ছামতো কোর্স স্থগিত রাখার সুযোগ নেই। তবে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় শিক্ষার্থীর সুবিধা বিবেচনা করে সম্ভব হলে ক্লাসের সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করার চেষ্টা করা হয়। দীর্ঘমেয়াদি বিরতির ক্ষেত্রে একাডেমির নিয়ম অনুযায়ী পুনরায় ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।
অনিবার্য কারণে অনুপস্থিত হলে একাডেমির নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হয়। তবে কুরআন শিক্ষায় ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত ক্লাস করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
বিশেষ প্রয়োজন বা উপযুক্ত কারণ থাকলে বিষয়টি একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষক/শিক্ষিকা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
জি। শিক্ষার্থীর প্রয়োজন, সময় ও সক্ষমতা অনুযায়ী একাধিক কোর্স করার সুযোগ রয়েছে।
জি। যারা কুরআন পড়তে পারেন কিন্তু তিলাওয়াতে বিভিন্ন ছোটখাটো ভুল থেকে যায়, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী তিলাওয়াত সংশোধন, মাশক ও তাজউইদের মাধ্যমে শুদ্ধ করার ব্যবস্থা রয়েছে।
জ্বি, সকল কোর্সের ক্ষেত্রে একাডেমির নীতিমালা অনুযায়ী কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট/সনদ প্রদানের ব্যবস্থা রয়েছে।
আমাদের লক্ষ্য শুধু কুরআন পড়ানো নয়; বরং শিক্ষার্থীর বয়স, সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী ধৈর্য, আন্তরিকতা ও নিয়মিত গাইডলাইনের মাধ্যমে কুরআন শিক্ষাকে সহজ, সুন্দর ও কার্যকর করে তোলা।
জি। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীর বর্তমান পড়ার মান, দক্ষতা ও প্রয়োজন বুঝে উপযুক্ত কোর্স বা লেভেল নির্ধারণে সহযোগিতা করা হয়।
আত-তারতীল একাডেমির প্রত্যেক স্টুডেন্টের জন্য অবশ্য পালনীয়
মাসে সর্বোচ্চ ৩ দিন ছুটি নেয়া যাবে। এর বেশি ছুটি নিলে তা গ্রহণযোগ্য হবে না।
নিজের কোন সমস্যার জন্য ক্লাস করতে না পারলে বেতন কেটে রাখা যাবে না। এটা একাডেমির নিয়মবহির্ভূত। অবশ্যই সম্পূর্ন বেতন পরিশোধ করতে হবে।
মাসের ১-১০ তারিখের মধ্যে কোনো কোর্সে ভর্তি হলে তার জন্য পুরো এক মাস হিসেব হবে এবং সম্পূর্ণ এক মাসের বেতন পরিশোধ করতে হবে (এক্ষেত্রে ১ মাসে যতগুলো ক্লাস হয়, সেই সংখ্যক ক্লাস দেয়া হবে)।
কোন উস্তায/উস্তাযার অনুমতি ছাড়া হঠাৎ কল দেয়া আদবের খেলাফ, তারা আপনাদের খিদমাতে থাকলেও তাদের ব্যক্তিগত জীবন রয়েছে। জরুরতে তাদের মেসেজ দিন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আপনার মেসেজের উত্তর পাবেন ইনশা আল্লাহ।
১/২ দিনের জন্য ছুটির প্রয়োজন হলে উস্তায/উস্তাযাকে জানানো যথেষ্ট হবে। তবে সপ্তাহের অধিক থেকে মাস অবধি ছুটির প্রয়োজন হলে মাদ্রাসা কর্তৃপক্ষকেও অবশ্যই জানাতে হবে, নয়তো বেতন পরিশোধের সময় কোন অযুহাত গ্রহণযোগ্য হবে না।
অন্য কোনো একাডেমি সম্পর্কে ভালো-মন্দ কোনো কিছু আমাদের একাডেমিক কোনো গ্রুপে শেয়ার করা যাবে না।
কোর্স সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে দ্রুত আমাদের পেইজে বা এডমিনদের সাথে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেয়া হবে।
যেকোনো কোর্সে ভর্তি হওয়ার পরে কিছুদিন ক্লাস করে ভর্তি ফী ও বেতন ফেরত চাওয়া যাবে না। ক্লাস সংক্রান্ত কোন সমস্যা হলে অবশ্যই একাডেমিতে জানাতে হবে।
কোনো ধরণের স্টুডেন্ট কালেকশন বা অন্যান্য একাডেমির প্রমোশনের উদ্দেশ্যে অন্য স্টুডেন্টদের ইনবক্সে বিরক্ত করা যাবে না।
একাডেমীর নিয়ম বহির্ভূত কোনো কাজের সাথে জড়িত থাকলে এবং তার সত্যতা পাওয়া গেলে, যেকোনো সময় একাডেমী সেই স্টুডেন্টকে বহিষ্কার করতে পারবে।
কয়েক মাস মেয়াদী কোর্সগুলোতে এনরোল করলে সম্পূর্ণ কোর্স অবশ্যই শেষ করতে হবে। কোর্সের মাঝখানে এসে আর কন্টিনিউ করতে পারছি না জাতীয় কথা জানানো যাবে না। অবশ্যই সম্পূর্ণ কোর্স করতে হবে এবং সম্পূর্ণ কোর্স ফী পরিশোধ করতে হবে।
যে মাস থেকে পড়া বন্ধ করবেন, অবশ্যই তার আগের মাসে জানিয়ে দিতে হবে। মাস শুরু হওয়ার পরে সেই মাস থেকে আর পড়বেন না জানালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না — সেই মাসের ক্লাস করে সম্পূর্ণ বেতন পরিশোধ করে একাডেমি থেকে বিদায় নিতে হবে।
অল্প কিছুদিন ক্লাস করে কিছুদিন গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার ক্লাস করবেন — এ জাতীয় কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। এক/দুই মাসের গ্যাপ সত্যিই প্রয়োজন হলে পরবর্তীতে নতুন করে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে হবে; যে মাস পড়বেন সে মাসের বেতন দিবেন, গ্যাপের মাসের বেতন দিবেন না — এ ধরনের বিষয় গ্রহণযোগ্য নয়।
ক্লাসে অবশ্যই সময়মতো উপস্থিত হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হলে সম্পূর্ণ সময় ক্লাস হবে। অন্যথায় যত মিনিট দেরি করে উপস্থিত হবেন, ক্লাসের সময় তত মিনিট কমিয়ে দেয়া হবে।