At-Tarteelআত তারতীলইন্টারন্যাশনাল একাডেমি
কোর্সসমূহ
শিক্ষকগণরিভিউআমাদের সম্পর্কেব্লগসহায়তা
কোর্সসমূহ
লাইভ ক্লাস
রেকর্ডেড কোর্স
শিক্ষকগণ
রিভিউ
আমাদের সম্পর্কে
ব্লগ
সহায়তা
At-Tarteelআত তারতীলইন্টারন্যাশনাল একাডেমি

আত তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি — কুরআন শিক্ষা, যত্নে গড়া। ঢাকা থেকে সারা পৃথিবীতে।

WhatsApp কমিউনিটিতে যোগ দিন
শিখুন
  • সকল কোর্স
  • লাইভ ক্লাস
  • শিশুদের জন্য
  • রিভিউ
  • সার্টিফিকেট
কোম্পানি
  • আমাদের সম্পর্কে
  • শিক্ষকগণ
সহায়তা
  • যোগাযোগ
  • সচরাচর জিজ্ঞাসা
  • রিফান্ড নীতি

© ২০২৬ আত তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি · ঢাকা থেকে যত্নে নির্মিত📞 01990913023support@attarteel.com
আমাদের গল্প

ছোট্ট এক স্বপ্ন, ঢাকায় জন্ম।

কিছু গল্প বড় কোনো পরিকল্পনা দিয়ে শুরু হয় না। শুরু হয় একটি প্রয়োজন থেকে, একটি বিশ্বাস থেকে, কিংবা একটি ছোট্ট স্বপ্ন থেকে।

AT-Tarteel Academy-এর গল্পটাও ঠিক তেমনই।

কোভিড-১৯-এর লকডাউনে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ, চারপাশে অনিশ্চয়তা—তখন আমাদের মনে একটি প্রশ্নই ঘুরছিল,

“এই কঠিন সময়ে শিক্ষার্থীদের কুরআন শিক্ষা কি থেমে থাকবে?”

শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ছেদ না পড়ে, কুরআন শিক্ষার ধারাবাহিকতা যেন বজায় থাকে—এই চিন্তা থেকেই শুরু হয়েছিল আমাদের পথচলা।

মাত্র ১ জন শিক্ষিকা ও ৩ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করেছিল AT-Tarteel Academy।

সেই ছোট্ট শুরুতে হয়তো ছিল না বড় কোনো প্রতিষ্ঠান, ছিল না বিশাল কোনো অবকাঠামো। ছিল শুধু একটি স্বপ্ন—মানসম্মত ও আন্তরিকতার সঙ্গে কুরআন শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সময়ের সঙ্গে সেই ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে বড় হতে শুরু করল।

একজন থেকে কয়েকজন, কয়েকজন থেকে শত শত, আর একসময় হাজারো শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হতে শুরু করলেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরাও আমাদের পরিবারের অংশ হয়ে উঠলেন।

আজ ১০,০০০+ শিক্ষার্থীর আস্থা ও নির্ভরতার জায়গা AT-Tarteel Academy।

তবে এই পথচলা কখনোই সহজ ছিল না।

AT-Tarteel Academy থেকে AT-Tarteel International Academy হয়ে ওঠার যাত্রা ছিল দীর্ঘ, কঠিন এবং অসংখ্য চ্যালেঞ্জে পূর্ণ।

প্রতিটি ধাপে ছিল নতুন কিছু শেখা, নিজেদের আরও উন্নত করা, মান ধরে রাখার চেষ্টা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের দায়িত্ব।

আমরা জানতাম—শুধু বড় হওয়াই যথেষ্ট নয়। আমাদের প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রয়োজন আস্থা, যত্ন, মানসম্মত শিক্ষা এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ।

আর তাই প্রতিটি দিন আমরা নিজেদের আরও একটু ভালো করার চেষ্টা করেছি।

আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন শুধু ১০,০০০+ শিক্ষার্থী নয়।

আমাদের সবচেয়ে বড় অর্জন হলো— যারা একবার আমাদের কাছে পড়েছেন, তারা আবার ফিরে এসেছেন। তাদের সন্তানদের আমাদের কাছে দিয়েছেন। পরিবার ও পরিচিতদের আমাদের ওপর আস্থা রাখতে বলেছেন।

এই বিশ্বাসই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।

মাত্র ৩ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষিকাকে নিয়ে শুরু হওয়া সেই ছোট্ট উদ্যোগ আজ একটি বৃহৎ আন্তর্জাতিক কুরআন শিক্ষাপরিবারে পরিণত হয়েছে।

AT-Tarteel International Academy আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্নের ধারাবাহিকতা—যে স্বপ্নের শুরু হয়েছিল একটি কঠিন সময়ে, কিন্তু যার লক্ষ্য এখন আরও বহুদূর।

আমাদের পথচলা এখনো শেষ হয়নি।

বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু।

আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, আরও বেশি শিক্ষার্থীকে শুদ্ধ ও মানসম্মত কুরআন শিক্ষা দেওয়া এবং বিশ্বজুড়ে একটি বিশ্বস্ত কুরআন শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

৩ জন শিক্ষার্থী থেকে ১০,০০০+ শিক্ষার্থী— একটি ছোট্ট শুরু থেকে একটি আন্তর্জাতিক পথচলা।

This is our story. This is AT-Tarteel International Academy.

—
সক্রিয় শিক্ষার্থী
—
অভিজ্ঞ শিক্ষক
—
প্রকাশিত কোর্স
আমাদের দর্শন

শেখা হোক স্বাচ্ছন্দ্যময়, কখনো চাপের নয়।

ব্যক্তিগত মনোযোগ

প্রতিটি শিক্ষার্থী আলাদা। আমাদের শিক্ষকরা আপনার গতিতে, আপনার সুবিধায় পথ দেখান।

প্রমাণিত পদ্ধতি

শতাব্দী প্রাচীন কিরাত ঐতিহ্যকে আধুনিক শিক্ষাবিজ্ঞানের সাথে মিলিয়ে তৈরি আমাদের পাঠক্রম।

বৈশ্বিক সম্প্রদায়

বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে একই লক্ষ্যে এগিয়ে যান।

সর্বদা অ্যাক্সেস

রেকর্ড করা পাঠ, লাইভ সেশন — আপনার সময়সূচিতে শিখুন।